2016/12/24

Readme - Facebook friend request


Thank you for sending me a friend-request. I am humbled and valued for that.

I do get a lot of friend requests like yours. If you send a request, please send a message along with it so that I know who you are and why a Facebook friendship is necessary.

After becoming friends, please do not immediately initiate a chat. Chat takes a lot of time which I don't have. I only chat with people I already know to do serious stuff (i.e., research).

Establishing a relationship for collaborative research needs time and effort. If you are interested for collaborative research, send me a research proposal that you are currently considering.

If you just want to get update of my statuses, please Follow me instead.

Thank you for your understanding. I appreciate it. 

2016/10/23

অনেক কিছু করার আছে অথচ সময় অনেক কম

একটা পর্যায়ে এসে মনে হচ্ছে আমার, আমাদের, অনেক কিছু করার আছে--করার সুযোগ আছে। কিন্তু কিভাবে শুরু করা যায় সেটা গুছিয়ে নিতে সময় লাগে। কোনকিছুর অর্গানাইজেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ, ঠিক মতো অর্গানাইজ করা না গেলে যে কোন উদ্যোগ ব্যর্থ হয়ে যেতে পারে।

আসলে সিরিয়াস কিছু করার জন্য প্রথম ধাপটি ফেলা কঠিন। এক সময় এমন মনে হতো না; এখন হয়। এটা কি বয়সের সাথে সাথে এসেছে নাকি অল্প বয়সে এত ভেবে চিন্তে কিছু করিনি -- সেজন্য হচ্ছে?

এর চেয়ে ফেইসবুকে চট করে একটা স্ট্যাটাস লেখা সহজ। স্ট্যটাসে দিন শেষে শ খানেক লাইক পাওয়া যায় হয়তো, কিন্তু দীর্ঘ-মেয়াদে এই বিনিয়োগের ফল উঠে আসে না। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন একসময় ইনস্ট্যান্ট রিগ্রেট-এর মতো মনে হবে।

আপনি কি ভাবছেন কিভাবে কল্যাণের জন্য কাজ করা যায়?

2016/10/08

রেগুলার এক্সপ্রেশন

আমার পরিসংখ্যানবিদ বন্ধুরা - সময় থাকলে রেগুলার এক্সপ্রেশন (regex) শিখে নাও। R দিয়ে regex ততটা সহজে করা না গেলেও যারা R এ অভ্যস্ত তাদের জন্য অনেক প্যাকেজ আছে যা দিয়ে কাজ চালানো যায়। যারা Python শিখছ তারাও এদিকে একটু নজর দিও।

R package: base, stringr (better)

আমি Sorowar ভাইয়ের সাথে একটা কাজ করতে গিয়ে আজ সারাদিন ব্যয় করেছি এর পিছনে। যতটা কঠিন মনে করেছিলাম ততটা নয়। সমস্যা হলো R ভিত্তিক এর উপর সহজ এবং সিস্টেমেটিক কোন রেফারেন্স নাই। শেষ পর্যন্ত পেয়েছি একটা যথেষ্ট কাজের। লিংক এখানে।

আমি কী কাজে এটা ব্যবহার করবো?

ভালো প্রশ্ন। সহজে বলি। পিডিএফ ফাইল থেকে দরকারী ড্যাটা টেক্সট হিসেবে এক্সট্রাক্ট করে সেটাকে এনালাইসিস করার উপযোগি ড্যাটা বানাবো। পিডিএফ থেকে টেবুলার ড্যাটা এক্সট্রাক্ট করার কোন সহজ উপায় নাই যেটা scalable. আর সেজন্যই ভাবলাম regex অনেকটা মন্দের ভালো।

আর কী কাজে লাগে?

টেক্সটমাইনিং।

বিশেষ পরামর্শ:

রেগুলার এক্সপ্রেশন আগে ভালমতো না শিখে কখোনই যেন বোঝার চেষ্টা করিওনা কেমনে এই জিনিস দিয়ে কাজ করে। মাথা দিয়ে ধোঁয়া বের হবে। আমারো সেরকম হয়েছিল। পরে মাথায় পানি ঢেলে এসে দেড় ঘন্টা ব্যয় করে বইটা পড়ার পর মাথা ঠান্ডা হয়েছে :)