Showing posts with label Bangladesh. Show all posts
Showing posts with label Bangladesh. Show all posts

2010/01/02

বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা ২০০৯, উইন্ডজর, অন্টারিও, কানাডা

৩১শে ডিসেম্বর ২০০৯। সন্ধ্যা সাড়ে পাঁচটায় রোজ সিটি ইসলামিক সেন্টারে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আমি ঠিক সাড়ে পাঁচটায় যাওয়ার পক্ষপাতি হলেও পরিবার রাজী নয়। আগের অভিজ্ঞতা থেকে বউ শিখেছে আগে গিয়ে কোন লাভ নেই, সবাই দেরী করেই আসে। মনে খচখচানি হলো। কিন্তু মেনে নিলাম, যুক্তি অকাট্য। এবার তাই এক ঘন্টা দেরীতে গিয়ে শুধু কোরাসটা মিস করেছি। খুব একটা লস হয়নি।

এবারের অনুষ্ঠান ছিল ওয়েল অর্গানাইজড। বিশেষ করে খাওয়া পর্ব নিয়ে এর আগের দুইবার যা দেখেছি তাতে মনে হয়েছিল যেন সত্যিকার বাংলাদেশে আছি। এবারে তার ব্যত্যয় ঘটেছে। ১০-১৫ জন ভলান্টিয়ার নিজেরা অক্লান্ত পরিশ্রম করে, খাবার সবার হাতে হাতে জায়গামত পৌঁছে দিয়ে অত্যন্ত সুশৃংখল ভাবে সে পর্ব শেষ করেছেন। তাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যার মাথা থেকে এই বুদ্ধিটা এসেছে তাকেও ধন্যবাদ।

এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কিন্তু শুনতে খারাপ লাগলেও বলতে হচ্ছে একেকজনের ৪/৫টি করে আইটেমে অংশগ্রহণ একদম ভালো লাগেনি। মান সম্পন্ন হলে একটা কথা ছিল, কেউ কেউ এমন গান গাইলেন যেন স্টেজে উঠেই প্রথম গাইছেন, রিহ্যারস্যাল করেছেন বলে মনে হয়নি। এমনকি সিনিয়র এক ভাইয়ের গানেও একই অবস্থা।

বাচ্চাদের অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল পিয়ানো বাজানো, নাচ এবং শেষের দিকে করা আধুনিক ড্যান্স। খুবই ভালো লেগেছে। বড়দের মধ্যে সৈকত ভাইয়ের গান এবং টরন্টো থেকে আগত ভাবীর গান ভালো লেগেছে। নূর ভাই যে গান লেখেন এবং সুর দেন সেটা সৈকত ভাইয়ের কারণে জানা হলো।

যে ভাই সুকান্তের কবিতা আবৃত্তি করলেন তিনি মনে হয় এই কবিতা আগেরবারও আবৃত্তি করেছিলেন। নতুন কিছু করলেই বেশী ভালো হতো, আফটার অল আমরা আমরাই তো, রিপিটেশন কেমন যেন লাগে।

বিদ্রোহী কবিতার আবৃত্তি অসাধারণ লেগেছে। সেজন্য জাহান ভাইকে ধন্যবাদ।

এবারে ছবি তুলে সুবিধা করতে পারিনি। অনুষ্ঠানের দৈর্ঘ্য এর একটা কারণ হতে পারে। ৬ ঘন্টার প্রোগ্রাম ছোট করে ২ বা আড়াই ঘন্টার মধ্যে শেষ করলেই মনে রাখার মতো একটা কিছু হতো। বেশী ভালো করতে গিয়ে একই ধরনের পারফরমেন্স অনেক সময় বিরক্তিকর লেগেছে।

যাই হোক এই পোস্ট দিয়ে আপনাদের বিরক্ত করলাম বলে দু:খিত। নিজের জন্যই ভাবনাগুলো লিখে রাখলাম। সত্য প্রকাশে আমার একটু কমই বাধে। মন্তব্য করতে চাইলে স্বাগতম।

নিন এবার কিছু ছবি দেখুন।

IMG_4662

IMG_4720

IMG_4746
নানা ও নাতির কাণ্ডকারখানা।

IMG_4764

IMG_4767

IMG_4768
আমার বিচারে সেরা পারফরমেন্স।

IMG_4784

IMG_4793

IMG_4797


ছবির স্লাইড শো


ছবি ডাউনলোড
ছবি ডাউনলোড করার জন্য http://www.flickr.com/photos/nishorga/sets/72157623114422418/ যান। তারপর কোন ছবি ডাউনলোড করতে চাইলে সেই ছবির উপর All sizes নামে একটা আইকনে ক্লিক করতে হবে। তাহলে বড় ছবি দেখা যাবে। সেটাকে মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ করতে হবে।

2009/08/26

দুর্নীতিতে জিপিএ ৫!

ইদানিং পত্রিকা প্রায়ই পড়া হয়না। আজ প্রথম আলো পড়তে গিয়ে হঠাৎ করে একটা খবরে চোখ আটকে গেল। রাজশাহীর মেয়র নাকি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বদলীর হুমকি দিয়েছে। কারণ তার মেয়ের খাতা পুনঃনিরীক্ষণ করার পরেও সে জিপিএ ৫ পায়নি!!

খবরটি পড়েই নিজের এসএসসি পরীক্ষার প্রথম দিনের কথা মনে পড়লো। পরীক্ষার পরে আমার এক বন্ধুর বাবা আরেক বন্ধুকে জিজ্ঞেস করেছিল আমরা পরীক্ষার প্রশ্ন ট্রশ্ন আগে থেকেই পেয়েছিলাম কীনা। তাঁর সন্দেহের কারণ-- আমি পরীক্ষা দিয়ে বলেছিলাম পরীক্ষা ভালো হয়েছে। হা হা হা ... পরীক্ষা দিয়ে আমি সবসময়ই বলি পরীক্ষা ভালো হয়েছে।

সে যাই হোক। দূর্নীতি দমনের কথা আমরা সবসময়ই বলি। সরকারে চোদ্দ গুষ্টি উদ্ধার করে ফেলি। নানা কমিশন তৈরী করি। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি না থামালে সরকার কী করবে, আর কমিশনই বা কয়জনকে ধরে হয়রানি (!) করবে?

আসুন সবাই একটু ভেবে দেখি আর হিসাব করি ব্যক্তি পর্যায়ে আমরা দৈনিক কয়টা করে দুর্নীতি করি (এবং কোনভাবে সেগুলো কমাতে পারি কী না)।

যারা পড়েননি তারা খবরটা পড়েন:

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বদলির হুমকি মেয়রের
কারণ মেয়ে জিপিএ-৫ পায়নি

-রাজশাহী অফিস

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বদলি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনরায় নিরীক্ষার পরও তাঁর মেয়ে জিপিএ-৫ না পাওয়ায় মেয়র চেয়ারম্যানকে হুমকি দেন।

বোর্ড সুত্রে জানা গেছে, এই বোর্ডের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে দুই হাজার ৩০০ শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করে। এর মধ্যে আট শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফল পরিবর্তন হয় মোট ২৩ জনের। আবেদনকারীদের মধ্যে মেয়রের মেয়েও ছিল। সে শহরের পিএন সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৫৬ পেয়েছে।

সুত্র জানায়, গত ২২ জুন নিয়ম অনুযায়ী তার পরীক্ষার উত্তরপত্র পুনর্মুল্যায়নের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করা হয়। এরপর মেয়রের পক্ষ থেকে লোক পাঠিয়ে বোর্ডের চেয়ারম্যানকে উত্তরপত্রটি ভালো করে দেখার জন্য বলা হয়। উত্তরপত্র পুনর্মুল্যায়নের পর দেখা যায়, বাংলায় ‘এ মাইনাস’ এবং ইংরেজি, গণিত ও রসায়নে ‘এ’ পাওয়ার কারণে সে জিপিএ-৫ পায়নি। উত্তরপত্র পুনর্মুল্যায়নেও তার গ্রেড পয়েন্টের কোনো পরিবর্তন হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দ্বীপকেন্দ্রনাথ দাশ প্রথম আলোকে বলেন, মেয়র ১৮ আগস্ট রাত ১১টা ৪৮ মিনিটে মোবাইলে ফোন করে ‘কাজটি করে দিলেন না কেন’ বলে তাঁর সঙ্গে অশোভন কথাবার্তা বলেন। রাত ১১টা ৫৬ মিনিট পর্যন্ত মেয়র তাঁর সঙ্গে এভাবেই কথা বলেন। গত মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফা ফোন করে মেয়র তাঁকে রাজশাহী থেকে বদলি করার কথা বলেন।

এ ব্যাপারে মেয়র খায়রুজ্জামানের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে চাননি। ক্ষিপ্ত হয়ে তিনি বলেন,‘হাতে কলম আছে, যা খুশি তাই লেখ।’

বিষয়টি শিক্ষামন্ত্রী নুরুল ইসলামকে জানানো হয়েছে। তবে এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী কোনো মন্তব্য করেননি।


The Daily Star has published an item on the alleged corruption.


Rajshahi board boss faces mayor's fury
He fails to upgrade SSC results of Liton's daughter, gets threats on his life; mayor now accuses him of defaming Bangabandhu

Staff Correspondent, Rajshahi

Rajshahi Education Board Chairman Dipakendranath Das left the city Saturday night for Dhaka after filing general diaries with two police stations following threats on his life allegedly from the city Mayor Khairuzzaman Liton.

The Rajshahi mayor asked the board chairman repeatedly over the phone to upgrade his daughter's SSC results, Dipakendranath alleged.

Khairuzzaman also acknowledged that he had requested Dipakendranath to look into the result of his daughter but denied the allegation of threatening the board chairman.

The mayor, on the other hand, brought allegation against Dipakendranath of not observing the National Mourning Day in a befitting manner at the Rajshahi Education Board this year.

In his identical GDs filed with Boalia and Rajpara police stations in Rajshahi the education board chairman alleged that he had been asked to leave Rajshahi forever over the phone since August 27. The callers also threatened him with death.

He, however, refrained from mentioning names of any individual or party in his GDs.

Earlier on August 27, the board chairman alleged that the city mayor threatened to transfer him if he did not entertain his request of upgrading his daughter's SSC result.

Anika Faria Zaman, the mayor's daughter, secured GPA 4.56 in this year's SSC examinations. Dissatisfied with the result she along with 2300 other examinees appealed to the board for review of their results on June 22.

As review results came out on August 9, some 23 examinees got their results changed but Anika's results remained the same.

The board chairman explained that Anika failed to get GPA 5 because she secured A minus in Bangla and obtained A in English, Mathematics and Chemistry.

“There was no scope of reviewing her result as her review results had already been issued,” he said.

Dipakendranath alleged that the mayor threatened him twice --on August 18 and 25 - over the phone.

When asked Mayor Khairuzzaman Liton told The Daily Star, “I talked to him in a high-pitched voice as he defamed Bangabandhu and did not observe the National Mourning Day in a befitting manner.”

The chairman disheartened many board officials and employees by comparing Bangabandhu with Ziaur Rahman, the mayor said, adding: “As I came to know about the matter, I only asked him to be careful.”

“The question of forcing or threatening him to manipulate my daughter's results can not arise. The board chairman is tarnishing the image of my family only to cover up his faults,” said the city mayor.

“But it is true -- as a father, I requested him once to look into the review result of my daughter personally. And now I see, it was my fault as a city mayor.”

The board chairman, however, said that the mayor and his party are now cooking up stories to divert people's attention from the issue of SSC results of his daughter.

“The allegations against me are totally false and fabricated. In fact, the National Mourning Day was observed inside the Rajshahi Education Board mosque and as I am a Hindu, I was not present but I sent a message which was read out there,” he added.

The chairman said, “Misbehaviour of the mayor with me is quite unacceptable.”

Meanwhile, ruling Awami League leaders and activists under the banner of an alliance of professionals, cultural and social organisations held a rally near the Rajshahi Education Board office at Laxmipur in the city yesterday.

The speakers at the rally accused the board chairman of corruption.

2009/07/24

Paan: our traditional after-meal snack

Paan-Shupari
Photo taken after the dinner at Tanvir bhai's home on July 23, 2009.

Paan, from the word pan in Urdu, پان, and Hindi, पान, is a South, East and South East Asian tradition which consists of chewing Betel leaf (Piper betle) combined with the areca nut. There are many regional variations.

Paan is chewed as a palate cleanser and a breath freshener. It is also commonly offered to guests and visitors as a sign of hospitality and as an "ice breaker" to start conversation. It also has a symbolic value at ceremonies and cultural events in south and southeast Asia. Paan makers may use mukhwas or tobacco as an ingredient in their paan fillings. Although most types of paan contain areca nuts as a filling, some do not. Other types include what is called sweet paan, where sugar, candied fruit and fennel seeds are used. (From Wikipedia)

Following text is written in Unicode Bangla.

প্রবাসে দৈবের বশে "পান"

না, কোন সুরা পানের কথা বলছিনা। বলছি পান-সুপারীর কথা। আজ অনেকদিন পরে সাজানো পান দেখে খাওয়ার শখ হয়েছিল।

এই লেখা পড়ছেন অথচ পান খাননি এমন কেউ আছেন কি? মনে হয় না। জীবনের এই জিনিস কেউ একবারো খায়নি এমন কাউকে পাওয়া কঠিন। আজ সহপাঠি তানভীর ভাইয়ের বাসায় দাওয়াত খেতে গিয়ে ভাবী এই জিনিস নিয়ে এলেন। ছবি তোলার সময়ই মনে হলো আজ রাতেই একটা পোস্ট দিতে হবে।

আমাদের ছোটবেলায় আব্বা পান খেতেন, সিগারেটও খেতেন। তার জন্য প্রায়ই কচি'র দোকান থেকে পান কিনে আনতে হতো। কচি দেখতে মোটেই কচি নয়, চকচকে এবং দুষ্টু দুষ্টু চেহারা। ফর্সা মুখে কালো গোঁফ আর পান খেয়ে লাল ঠোঁট। আমি তখন অনেক ছোট। ওয়ান বা টু-তে পড়ি। ১ টাকা দিয়ে চারটে পান পাওয়া যেতো। আব্বা দুপুরের খাওয়ার পরেই পান আনতে দিতো। খয়ের ছাড়া, শুকনা সুপারি, আর শাহজাদী জর্দা দিয়ে পান। মুখস্ত করা শব্দমালা গরগর করে কচির দোকানে গিয়ে বলতাম আর কচি পান বানিয়ে কাগজ দিয়ে কোণের মত করে মুড়ে একপাশে চুন আর সাথে যে কয়টা পান সে কয়টা পানের বোঁটা দিয়ে আরেকবার মুড়ে হাতে ধরিয়ে দিতো। পান আনার বিনিময়ে কখনো সখনো ২৫ পয়সা বা ৫০ পয়সা মিলতো।

আমরা তখন বগুড়ায়। দেশের বাড়ি থেকে জ্যাঠা এলেন। মুরুব্বীদের সাধারণত পান দিয়েই প্রথমে আপ্যায়ন করার রীতি। তাঁকেও যথারীতি পান দেয়া হলো। উনি আবার কাঁচা সুপারি ছাড়া খান না। কোথায় থেকে যেনো কাঁচা সুপারি এনে দেয়া হলো। পরিমাণে হয়তো বেশীই খেয়েছিলেন বলে পান খেয়ে মাথায় পাক ধরে বিছানায় পড়ে গিয়েছিলেন। পাখা দিয়ে বাতাস করে, মাথায় ভেজা গামছা দিয়ে মুছে ওনাকে স্বাভাবিক করা হয়েছিল বলে মনে পড়ে।

বড় হওয়ার পর আব্বার জন্য দোকানে গিয়ে আর পান আনতে হতোনা। সে কাজটা খালাতো ভাই-বোনদের করতে হতো। এর পর একসময় বাসাতেই বিরা বিরা পান কেনা শুরু হল। নিউ মার্কেট থেকে খুঁজে খুঁজে রাজশাহীর পান কেনা হতো। ঢাকায় শাহজাদী জর্দা পাওয়া যেতোনা। তার বদলে কেনা হতো ভারতীয় "বাবা" জর্দা। মারাত্মক তার ধক। শোনা যায় বাবা জর্দার কৌটা দিয়েই নাকি ককটেল বানানো হতো।

কলেজে উঠে পান খেয়েছি বলে মনে পড়েনা। মতিঝিলের আরামবাগে যে জায়গায় কলেজ ছিলো, সেখানে আদৌ কোনো পানের দোকান ছিল কীনা তাও জানিনা।

যতই বড় হতে থাকি, পানের সাথে সম্পর্ক দূরে সরতে থাকে। বিশ্ববিদ্যালয়ে উঠে মাঝে মাঝে বন্ধুদের সাথে রাতে হলে থাকা হতো। মধ্যরাতে নাজিমউদ্দিন রোডে রাতের খাওয়ার পরে পানের দোকান থেকে বেশ কয়েকবার মিষ্টি জর্দা দেয়া পান খেয়েছি। কিন্তু কেন যেন ছোটবেলায় বিয়ে বাড়ীতে খাওয়া পানের মতো স্বাদ পেতাম না। পানের সাথে নিজের সম্পর্ক দূরে সরতে থাকলেও বিশেষ পার্বণে বিশ্ববিদ্যালয়ের হলের রুমে রুমে দেখতাম অন্য এক পানের মহোৎসব।

পান নিয়ে কত কথাই বলা যায়। সিলেট অঞ্চলে নাকি এক ধরনের মিষ্টি পান পাওয়া য়ায়। সেখানে নাকি খাওয়ার পরে পান খাওয়াটা একটা নিয়মিত ব্যাপার।

জর্দা ছাড়া পানের উপকারিতার কথাও বেশ শোনা যায়। হজমে সহায়ক, মুখরোচক, আরো কত কী। প্রবাসে এসে পান পাওয়া যায় এমনটা জানতামই না। আব্বা-আম্মা যখন এখানে বেড়াতে এসেছিলেন, তখন পানের খোঁজে বের হলাম। আব্বা পান ছাড়া একদম চলতে পারেননা। অবস্থা এমন হলো ৪০০কিমি দূরে টরন্টো থেকে হলেও পান আনতে হবে। পরে স্থানীয় সিলেটি ভাইয়ের দোকানে খোঁজ নিয়ে জানলাম ওনারা ডেট্রয়েট থেকে এনে দিতে পারবেন। দাম একটু বেশী পরবে-- ১ ডলারে দুইটা! যাহোক, পাওয়া গিয়েছিল সেটাই বেশী। পরে অবশ্য ঘনঘন কিনতাম বলে দাম কমিয়েছিলেন। তখন ১ পাউন্ড পানের দাম দিতাম ১২-১৩ ডলার।

পানের কাহিনী আপাতত এখানেই শেষ। তবে সেদিন এক বন্ধুকে কুকুরে কামড়েছিল। প্রবাসে দৈবের বসে কুকুরে কামড়ানোর ঘটনা এবং পরবর্তী বিষয়াদি নিয়ে আরেকটা লেখা দেয়ার ইচ্ছা রাখলাম।

2009/06/01

Aila aftermath: Bangladesh asks for foreign aid

Bangladesh is seeking foreign aid to rebuild scores of damaged homes and roads. Cyclone Aila battered southern Bangladesh and West Bengal in India, killing almost 300 people just a week ago.

Bangladesh's food and disaster management minister Abdur Razzak told AFP that some half a million people were still stranded after the cyclone wiped out homes and destroyed more than 1,400 kilometres (870 miles) of embankments.

A military and civilian relief operation began soon after the cyclone hit, but many of the low-lying remote areas north of the Bay of Bengal were without drinking water.

"We are struggling to ensure supply of drinking water to the worst affected areas," he said, adding lack of shelter was also a problem.

"We don't need any food or relief, but we are going to seek foreign aid to build embankments and cyclone shelters. We have to build the embankments immediately to protect people from salty water."

Climatic disasters are nothing new to Bangladesh. We have faced many a strong cyclones that killed millions of lives over the past 30-50 years. With all these experience at hand, it was believed that Bangladeshi people are better prepared these days to fight the cyclone than they were some 20 years ago. Yet, the success lies in timely and accurate tracking of the storm path (by the weather department), notifying the public in the hit-prone area through government machinery and volunteers, and participation by the mass people.

The recent devastation by Sidr is still in our memory and that was arguably the worst cyclone that ever hit Bangladesh. But this time the government seems to be late in action. Private TV channels are continuously telecasting the stories from the affected areas, people are starving without food and drinking water. Hundreds of people are suffering from diarrhea and lack of medical supplies and drinking water has made the situation aggravated.

Although the damage in terms of lives are not significantly higher than what it used to be, the print media and the voluntary organizations are not very active this time to help people out with food and other supplies.

I hope, government will act quickly, and handle the problem at hand, rather than drawing international media for help in building infrastructures. Because building infrastructure is important, but it is more important now to give food to the starving people, deploy medical teams to the affected areas so that a greater disaster can be avoided.